নিউ ইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কিছু ভিডিও। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে। যদিও হেনস্থাকারী ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সেসব ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’,  হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হ্যান্ডেড থাউজেন্স আওয়ার সাপোর্টারস,  ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’, ‘টেল আস, হোয়াই ইউ কাম হেয়ার’, ‘হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হ্যান্ডেড থাউজান্স আওয়ার সাপোর্টারস’সহ উচ্চস্বরে বিভিন্ন মন্তব্য করছেন কয়েকজন ব্যক্তি।

পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘ইউনূস ভয়ে পালিয়ে যাচ্ছেন। ভেতরে ঢুকে যাচ্ছেন ভয়ে আবার।…সারা বাংলাদেশটা শেষ করে দিয়েছেন।’ পরে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে ড. ইউনূসকে দ্রুত নিয়ে যান। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাবেক এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদকেও দেখা যায়।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: মানবজমিন/সোশ্যাল মিডিয়া

জনপ্রিয়
সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬