পেকুয়ায় কামারের দোকানে মিলল দেশীয় অস্ত্র, কারিগর গ্রেফতার।

পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায়  কামারের দোকানে দেশীয় তৈরি অস্ত্রসহ মেরামতের সময় সনজিত  কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এই সময় তার দোকান থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর  ৪ টার দিকে উপজেলার টইটং  ইউনিয়নের হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক  করা হয়।
আটক সনজিত কর্মকার (৪২) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে।
বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি  ইউনিয়নে বহদ্দারহাট এলাকায়  বসবাস করেন।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ভোর রাতে পেকুয়া উপজেলার  টইটং ইউনিয়নে হাজী বাজার এলাকায় জনৈক ব্যক্তির কামারের দোকানে পরিত্যক্ত হয়ে পড়া অস্ত্র মেরামত করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক এক দোকানি সটকে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে লোকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় দোকানে মেরামতের জন্য রাখা  দেশীয় তৈরি একটি অস্ত্র উদ্ধার  হয় বলেও জানান তিনি।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনায়  আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার রুজু করে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ চা শ্রমিক

আপডেট সময় : ০৬:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬