সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি :
গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সাঘাটা উপজেলা চত্বরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।নাগরিক’ প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার দু’টি ইউনিয়নে উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার আয়োজনে এম্বাসি অফ সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোনারপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য মো. কামরুল হাসান পায়েল, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো লিয়াকত আলী খন্দকার,প্রশাসনিক কর্মকর্তা মোছা: শাহানা আক্তার। নাগরিক ফোরামের সভাপতি মো. আনিছুর রহমান এছাড়াও নাগরিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে রোড শো এবং লিফলেট বিতরণ করা হয়। পরে বোনারপাড়া উপজেলা চত্বরে সচেতনতামূলক নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।




















