কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) উপনির্বাচন জামায়াতের প্রার্থী ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক জিহাদ খান

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিজ্ঞাপন
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানকে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটি। এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন ও তাড়াইলে ভোটার ১ লাখ ২১ হাজার ৬০৬ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট
পেয়েছিলেন। অন্যদিকে, বিএনপির ড. ওসমান ফারুক পেয়েছিলেন ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ১০ হাজার ৩৬২।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি প্রয়াত হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও পরিচিতি রয়েছে জিহাদ খানের। তিনি একজন হৃদরোগ  বিশেষজ্ঞ। বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ কিশোরগঞ্জ-৩ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ট্যাগ
জনপ্রিয়
পতিত স্বৈরাচারের দোসররা নতুন করে ষড়যন্ত্র করছে: এমপি মামুন

আপডেট সময় : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬