রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর  মৃত্যু 

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে  রিফাত চৌধুরী (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে উপজেলার নোয়াগাঁও  ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ রিফাত চৌধুরী গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর জলপাই খাওয়ার জন্য  বন্ধুবান্ধবদের সাথে নিয়ে জলপাই গাছে ওঠে  অসাবধানতাবশত হাত ফসকে সে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায়  স্বজনরা উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার ভোররাত ৪ টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রিফাত আসার কোটা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর  ছাত্র। স্বজনরা জানায় আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের নিকট আত্মীয় মাস্টার জাকির হোসেন তার মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেন।
রিফাত চৌধুরীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর  মৃত্যু 

আপডেট সময় : ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬