পতিত স্বৈরাচারের দোসররা নতুন করে ষড়যন্ত্র করছে: এমপি মামুন

রাজন্য রুহানি, জামালপুর :

দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং জনগণের কল্যাণে একটি সমৃদ্ধ শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এই শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রধানমন্ত্রী  দায়িত্ব নেওয়ার পর থেকেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। এই পদক্ষেপের একটা ইতিবাচক দিক হলো দেশের বন্ধ শিল্প কারখানাগুলোকে পুনরায় সচল করা। কাজেই সচল শিল্প কারখানা বন্ধ হয়ে যাক, এটা আমাদের কাম্য নয়।

২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে ৬৯ তম আঁখ মাড়াই মৌসুৃমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জামালপুর সদর আসনের এমপি এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে জনগণের একটি কল্যাণের বাংলাদেশে রূপান্তর করতে হলে আমাদের সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। একই সাথে সরকারকে সহযোগিতা করতে হবে।

এমপি মামুন আরও বলেন, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর সংগ্রামের পরে আজকে বাংলাদেশকে নিয়ে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছি, বাংলাদেশ যখন এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করেছে, ঠিক সেই সময় এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা আবার নতুন করে বাংলাদেশকে অশান্ত করার নানা ষড়যন্ত্র করছেন। এই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের জনগণ সকলকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে এই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন, আঁখচাষী মঞ্জু আহমেদ ও তারেক মাহমুদ প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৬:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬