যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সংগঠনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা বিএনপির নেতা মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য মো. রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তাঁর সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে তাঁরা মনে করেন। অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তাঁরা বলেন, ভবিষ্যতে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তাঁরা আশাবাদী।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলা ও বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬