মীর মোঃ রাকিব হাসান,বগুড়া প্রতিনিধি:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষ করে তুলতে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে Skill Bridgeway Foundation। প্রতিষ্ঠানটির আয়োজনে ‘AI Creative Skills: Content, Video & Digital Marketing’ শীর্ষক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, UK-ভিত্তিক একজন বাংলাদেশি উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠিত Skill Bridgeway Foundation বাংলাদেশে নিবন্ধিত একটি স্বতন্ত্র অলাভজনক প্রতিষ্ঠান। এর নিবন্ধন নম্বর RAJS-647/2026। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, উদ্যোক্তা মানসিকতা ও কর্মসংস্থানের সক্ষমতা বাড়ানো প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
প্রাথমিক পর্যায়ে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আগ্রহী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। দুই মাস মেয়াদি এ কোর্সে সপ্তাহে চার দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।
প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কনটেন্ট তৈরি, ভিডিও নির্মাণ, ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক ডিজিটাল টুলস ব্যবহারের ব্যবহারিক বিষয়গুলো শেখানো হবে। পাশাপাশি হাতে-কলমে অনুশীলন ও বাস্তবভিত্তিক প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে AI Literacy, Digital Skills, Freelancing, Entrepreneurship, No-code Automation এবং Human-Centred Skills বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ। এ ছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, বাস্তবভিত্তিক কাজ এবং প্রযুক্তিনির্ভর আয়ের সুযোগ তৈরিতে সহায়তার পরিকল্পনাও রয়েছে।
প্রযুক্তিনির্ভর কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের ডিজিটাল দক্ষতা অর্জন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ তরুণদের নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে। Skill Bridgeway Foundation ভবিষ্যতে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী বলে জানিয়েছে।
চেয়ারম্যানের বক্তব্য
Skill Bridgeway Foundation-এর চেয়ারম্যান Md Saiful Azam বলেন, “আমরা বিশ্বাস করি, প্রযুক্তির ভবিষ্যৎ কেবল বড় শহর বা বিশেষ শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের তরুণদের AI ও ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দিতে চাই। দক্ষতা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে চাই।”
নির্বাহী পরিচালকের বক্তব্য
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক Md. Ziaul Haque Manik বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং তরুণদের বাস্তব কাজের উপযোগী করে গড়ে তোলা। AI ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা যেন নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে পারে, সে ধরনের ব্যবহারিক দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে প্রশিক্ষণের বিষয়বস্তু ও পরিধি আরও বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রযুক্তি সচেতনতা, AI Literacy এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
বিনামূল্যে ভর্তি ও আবেদন প্রক্রিয়া
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইন রেজিস্ট্রেশন:
https://forms.gle/LXgPtPVGT8D5V2LVA
ওয়েবসাইট: www.skillbridgeway.org
Skill Bridgeway Foundation-এর মূল প্রত্যয়—‘Bridging Skills, Technology & Opportunity’।


























