বীরমুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
পিরোজপুরে বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের পুরাতন জেলখানার সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গাইবান্ধা জেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষী ছিলেন বলে আয়োজকরা জানান।
পরে মুক্তিযোদ্ধা জেলা কার্যালয়ে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা গাইবান্ধা জেলা কমান্ডের সদস্যসচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফুলছড়ি উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম এবং সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধ ও বীরমুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাঁরা বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শেরপুরে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ৮০

আপডেট সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬