করিমগঞ্জ প্রতিনিধি :
প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাক-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ছড়াকার সুবীর বসাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
এক শোকবার্তায় তিনি বলেন, সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে এক গুণী, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের অবসান হলো। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। তাঁর কর্ম ও অবদান সাংবাদিকতা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।




















