শেরপুরে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ৮০

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে পাগলা কুকুরের একটি দল ওই তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ায়। এ সময় সামনে পাওয়া নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে কুকুরগুলো। এতে একের পর এক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুকুরের কামড়ে আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্য আহত ব্যক্তিরাও হাসপাতালে এলে তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬