ডিমলায়  জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আটক ৪

মো:মহিবুল ইসলাম মিলন,  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
যৌতুকের টাকায় জামাতার জন্য বর্গা নেওয়া ২৫ শতাংশ জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তহমিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ হারান তিনি। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গুচ্ছগ্রামের মিলনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তহমিনা আক্তার ওই এলাকার জামিনুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে তহমিনা আক্তারের ছেলে মিলন হোসেনের সঙ্গে আয়নাল হকের মেয়ে হামিদা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দেওয়া টাকা দিয়ে জামাতার জন্য ২৫ শতাংশ জমি বর্গা নেওয়া হয়েছিল। জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেলে ধান কাটতে গেলে মিলন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তহমিনা আক্তার। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় সামছুল হক (৬৫), সবুজ, ছবিরন ও রাহেনা বেগমকে আটক করা হয়। তবে অভিযুক্ত আয়নাল হক পালিয়ে যান।
ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ডিমলায়  জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আটক ৪

আপডেট সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬