শ্রীমঙ্গলে ডিবির জালে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাঁর হেফাজতে থাকা ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত (৪ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত শিপন মিয়া মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস, সর্বমোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
গাইবান্ধা জেলায় গরুর হালের ‘হেইও ডান ডান’ ডাক আজ স্মৃতি,আধুনিক কৃষিযন্ত্রের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার শত বছরের কৃষি ঐতিহ্য

আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬