নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে- শাহাদাত  হোসেন সেলিম এমপি 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে । শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আজ লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলার  ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের  নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ।
বুধবার (৪ নভেম্বর)  একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরীফ উল্যা আল শামস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, , ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু এবং ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি সহ প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন  রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক, প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ শেষে এক মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬