সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) টানা ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দহবন্দ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মুকুল মিয়া (৪০), কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের ছাবেদ আলী (৫৫) ও জহুরুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, মুকুল মিয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। অপর দুজন মারামারি, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার আসামি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬