মেলান্দহ-মাদারগঞ্জ যোগাযোগ: ঝুঁকিপূর্ণ সাঁকোতেই চলছে পারাপার, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

তোফায়েল হোসেন,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ সংযোগ সড়কের একটি ব্রিজের গোড়া ভেঙে যাওয়ায় দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। নিজস্ব উদ্যোগে বারবার বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত সচল রাখা হলেও বর্তমানে সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
​সরেজমিনে দেখা যায়, শাহিন বাজারসংলগ্ন সড়কের ওই ব্রিজের একপাশের গোড়ার মাটি ধসে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। এর ফলে দীর্ঘদিন সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয়রা নিজ উদ্যোগে প্রথমে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আরেকটি সাঁকো নির্মাণ করা হলেও বর্তমানে সেটিও নড়বড়ে দশায় রয়েছে।
​বর্তমান পরিস্থিতিতে এই সড়কে বাস, ট্রাক ও ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচল করতে না পারায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায়শই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।
​ভুক্তভোগী এলাকাবাসীগণ ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার নিজ উদ্যোগে সাময়িকভাবে সাঁকো মেরামত করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তারা দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে সড়কটি ও ব্রিজটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে মেলান্দহ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সড়কের গোড়া সংস্কারের বিষয়টি ‘সিবিআরআই-২’ (CBRI-2) প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলেই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
গাইবান্ধা জেলায় গরুর হালের ‘হেইও ডান ডান’ ডাক আজ স্মৃতি,আধুনিক কৃষিযন্ত্রের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার শত বছরের কৃষি ঐতিহ্য

আপডেট সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬