পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি বিশেষ টহল পরিচালনা করে ১১ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বিশেষ টহল অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের জেসিও-১০৯১৬ নায়েব সুবেদার সিগন্যাল মো. শাহীন আল মামুনের নেতৃত্বে একটি বি-টাইপ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন আকারের মোট ১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ ১১.৬৮ ঘনফুট। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।

পরবর্তীতে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

বনজ সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
গাইবান্ধা জেলায় গরুর হালের ‘হেইও ডান ডান’ ডাক আজ স্মৃতি,আধুনিক কৃষিযন্ত্রের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার শত বছরের কৃষি ঐতিহ্য

আপডেট সময় : ০৪:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬