চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ এলাকায় উত্তেজনা, বড় ধরনের সহিংসতার আশঙ্কা

অরুন কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ নাইম শেখ (২৩) ও শিমুল শেখ (২৪) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি লিচুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদ বিশ্বাসের সমর্থিত নাইম শেখ ও শিমুল শেখ ওই এলাকায় পৌঁছালে মঞ্জুরুল আলমের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে আহতদের খবর পেয়ে সাঈদ বিশ্বাসের অজ্ঞাতনামা ৮-১০ জন লোক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর সাঈদ বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল ও সুরকি নিয়ে নিজেদের বাড়ির পাশের সড়কে অবস্থান নেন। অন্যদিকে মঞ্জুরুল আলমের সমর্থকরাও দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল ও সুরকি নিয়ে নিজেদের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষ, এমনকি প্রাণহানিসহ বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয় চিতলমারী থানার অফিসার ইনচার্জ ওসি জে এম মাসুম জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।আমরা ঘটনাস্থলে রয়েছি।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১০:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬