বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, মোংলায় শিল্পায়নের উদ্যোগ

বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান।

ট্যাগ
জনপ্রিয়
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিকে আধুনিকায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬