সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের উভয় পাশের লেন অবরোধ করে আন্দোলন শুরু করেন তাঁরা। এতে ঢাকা ও আরিচাগামী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পরিবহনচালক ও কর্মজীবী মানুষ।

আন্দোলনকারীদের প্রধান দাবি, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।

এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। সোমবার কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। এসব মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে করা এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গত দুই সপ্তাহ ধরে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। মঙ্গলবারও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সোমবার সারা দেশে ৬৭০টি পোশাক কারখানা বন্ধ ছিল। কাজ না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন প্রায় ১৭ লাখ শ্রমিক। পরিস্থিতি মোকাবিলায় ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে রোববার রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির ইতিহাস

তৈরি পোশাকশিল্পে সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। ওই বছরের ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। ছয়টি সভা শেষে বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করে। পরে ডিসেম্বরে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।

এর আগে ১৯৯৪ সালে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য প্রথম নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। তখন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯৩০ টাকা।

পরবর্তী সময়ে ২০০৬ সালে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা, ২০১০ সালে ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা এবং ২০১৮ সালে ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা।

তবে শ্রম আইন সংশোধনের পর তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের সময় গণনা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয় সরকার।

বর্তমানে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবং চলমান আন্দোলন ঘিরে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বিরাজ করছে।

ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

আপডেট সময় : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬