ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ উপকরণে দই তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা প্রশাসন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

‎ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘বগুড়ার দই’ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ব্যবসায়ী নীরব ঘোষ ও শুভাস ঘোষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

‎ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‎জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৯:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬