নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া আবেদনে আমির হামজার ব্যাংক হিসাব, নগদ অর্থ, স্থাবর-অস্থাবর সম্পদ, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া থেকে আয় এবং নির্বাচনী ব্যয়ের বিবরণীতে একাধিক অসংগতির অভিযোগ তুলে ধরা হয়েছে।

আবেদনকারীর দাবি, সংসদ সদস্যের নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও অন্যান্য নথিতে দেওয়া তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ অমিল রয়েছে। বিশেষ করে আয়কর রিটার্নে ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হলেও সংশ্লিষ্ট সময়ে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার তথ্য তাঁর কাছে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থের পরিমাণ নিয়েও দুই নথিতে পার্থক্যের অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, আমির হামজার স্ত্রীর আয়কর রিটার্ন ও তাঁর নামে থাকা কৃষিসহ অন্যান্য সম্পদের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়নি। এ ছাড়া কুষ্টিয়া শহরে তাঁর নামে থাকা একটি আবাসিক প্লট, ব্যবহৃত গাড়ির মূল্য, বাড়িভাড়া থেকে আয়, পারিবারিক ব্যয় এবং নির্বাচনী প্রচারণার খরচের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারী। হলফনামায় স্বর্ণের পরিমাণ ও সম্পদের বিবরণেও অসংগতি রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিরাজুল ইসলাম তাঁর আবেদনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১(৫) ধারা অনুযায়ী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে একই আদেশের ৯১(২) ধারা অনুযায়ী প্রার্থিতা অবৈধ ঘোষণা, নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি।

আবেদনের সঙ্গে নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন, স্ত্রীর আয়করসংক্রান্ত কাগজপত্র, নির্বাচনী ব্যয়ের বিবরণী, গাড়ির নিবন্ধন এবং সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন দলিল সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে আবেদনকারী সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনী হলফনামায় বেশ কিছু অসংগতি রয়েছে। সদর আসনের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন, যাতে সাধারণ মানুষ বিষয়টির প্রকৃত তথ্য জানতে পারেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয়
শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬