ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

ইয়াকুব সরকার | বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ২০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ও রাতে উপজেলার অনন্তপুর ও ধারিয়ারপাড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অনন্তপুর বিওপির টহল দল অনন্তপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে। পরে রাত ৯টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির সদস্যরা ধারিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৫০ টাকা। এ ঘটনায় জড়িত মাদকপাচারকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১১:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬