সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য, তালায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি করেছেন সাংবাদিকেরা। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশও প্রশ্নবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থে দায়িত্ব পালন করা। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ও পেশাদার উপায়ে বক্তব্য বা প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন থেকে ডা. মিজানুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানান সাংবাদিকেরা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

ট্যাগ
জনপ্রিয়
সাদুল্লাপুরে ৩০০ শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা, সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘অঙ্কুর’

আপডেট সময় : ০২:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬