কটিয়াদিতে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি নেতা শরাফ উদ্দিন লস্কর পারভেজ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশার শোভাযাত্রা নিয়ে কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তফাজ্জল হোসেন খান দিলিপের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,কটিয়াদি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল,করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক আরমান ভূইয়া,করগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জালাল উদ্দিন,করগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ইউসুফ আলী, করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মিয়া,প্রচার সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।এর আগে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশার শোভাযাত্রা নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিতে কটিয়াদি আসেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ।

বিজ্ঞাপন

এ সময় দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতাকর্মী বিএনপি নেতা শরাফ উদ্দিন লস্কর পারভেজ এর দলীয় ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন।তৃণমূলের দলীয় নেতাকর্মীরা দু:সময়ের বিএনপি নেতা শরাফ উদ্দিন লস্কর পারভেজকে আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে জানিয়েছে স্থানীয়রা।

ট্যাগ
জনপ্রিয়
সাদুল্লাপুরে ৩০০ শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা, সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘অঙ্কুর’

আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬