অনুমোদিত দুরারোগ্য শালায়
শয্যাশায়ী চেতনার সংসার।
অচল স্টোমাকে বনজ পথ্যের পায়চারি,
স্বাধীন অশ্রু ভেজা, খিটখিটে ঠোঁটের সড়ক।
ম্যানুয়াল মুখের খোঁড়লে সংখ্যালঘু জিভ,
পায়ের আঙুলে বিধিবদ্ধ গন্তব্যের মাশুল।
বিনম্র গালে অনবদ্য চপেটাঘাত নিয়ে,
একগুচ্ছ পদাঘাত নিয়ে প্রিয় পশ্চাৎদেশে,
আধুনিক অথর্বের মত ঘুরে বেড়ায়,
সাংবিধানিক ঘড়ির স্বতন্ত্র সময়।
অনুমোদিত দুরারোগ্য শালায়-সোহেল মাহমুদ
-
সিটি পোস্ট ডেস্ক - আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 130
জনপ্রিয়


























