বাসা ভাড়া নিয়ে আস্তানা গেড়ে ৫ জন, মসজিদের সরঞ্জাম চুরিসহ সড়কে ডাকাতি ছিল প্রধান নেশা

‎আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‎
‎মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করাই ছিল তাদের প্রধান টার্গেট। চুরির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তারা। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুম, আর রাত হলেই বাসায় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়তেন। এমন সন্দেহজনক কর্মকাণ্ডে শেষ পর্যন্ত স্থানীয়দের নজরে আসেন পাঁচজন। পরে তাদের ভাড়া বাসা ঘেরাও করে পুলিশে খবর দেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবাসহ চোরাই কাজে ব্যবহৃত  দা, কুড়াল, ছুরি, হাতুড়ি, কাটার, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) আটককৃতদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ডাকাতি প্রস্তুতি ও মাদক দুইটি পৃথক মামলা দায়ের শেষে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।
‎
‎আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে মো. রামিম ওরফে ইমন (২৫) ও মো. রাফি (২৩)। একই উপজেলার জগন্নাথপুর (লক্ষ্মীপুর) এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. আলমগীর (৩০), ভৈরবের কমলপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে বাবু হাসান (১৯) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে ইয়াছিন (২৭)।
‎
‎জানা যায়, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিমপাড়ায় মো. জাহেদ আলীর টিনশেড বিল্ডিংয়ে কয়েকদিন আগে বাসা ভাড়া নেন তারা। স্থানীয়দের অভিযোগ, কুলিয়ারচর ও ভৈরবের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করে মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করতেন। পাশাপাশি রাতের বেলায় সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
‎তাদের অস্বাভাবিক জীবনযাপন ও চলাফেরা স্থানীয়দের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। একপর্যায়ে গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর স্থানীয়রা তাদের ভাড়া বাসাটি ঘেরাও করে পুলিশকে খবর দেন। পরে কুলিয়ারচর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
‎
‎রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া মোবাইল ফোনে জানান, স্থানীয় জনসাধারণ তাদের আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৮পিস ইয়াবাসহ চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ ঘটনায় কুলিয়ারচর থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য সংক্রান্ত পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
‎
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
নেছারাবাদে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত আ’লীগ- প্রতিমন্ত্রী 

আপডেট সময় : ০৬:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬