পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে তাড়াইলে মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর)দুপুর ৩ টায় তাড়াইল সাচাইল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কিশোরগঞ্জ ৩ ( করিমগঞ্জ – তাড়াইল) আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো: সারওয়ার হোসেন লিটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিল সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাড়াইল সাচাইল মাদ্রাসা মাঠে সমবেত হন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এমপি প্রার্থী মো: সারওয়ার হোসেন লিটনের নেতৃত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে মো: সারওয়ার হোসেন লিটন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা জরুরি।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।একই সঙ্গে তাঁরা নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
​এতে তাড়াইল উপজেলা বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬