নেছারাবাদে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 

পিরোজপুরের নেছারাবাদে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ জন্য তিনি নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দায়ী করেন।
এ সময় অন্যান্য বক্তারা এসব কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ কাজী কামাল, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান শ্রমিক দল সভাপতি মো. সেলিমসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নেছারাবাদে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬