পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

এম দিদারুল করিম, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান চালিয়ে অবৈধ রিং বাঁধ অপসারণ ও একাধিক বিহিন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুল নির্বাহী ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকালে ইউএনওর নির্দেশনায় কর্মসৃজন প্রকল্পের প্রায় তিন শতাধিক শ্রমিক খালের অবৈধ বাঁধ অপসারণ ও কচুরিপানা পরিষ্কারের কাজে অংশ নেন।
জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্য ব্রিজ থেকে বাজারপাড়া এলাকার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ গোলদিঘি নন্দীরপাড়া খালের বিভিন্ন অংশে স্থানীয় কিছু ব্যক্তি রিং বাঁধ, চরে পুকুর খনন ও অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে শতবর্ষী ঐতিহ্যবাহী এ খাল।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের দুই পাড়ে জেগে ওঠা চরে দখল করে প্রায় শতাধিক বসতি গড়ে উঠেছে। বসতবাড়িসংলগ্ন চরে মাছ চাষ ও আহরণের জন্য ছোট ছোট পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি খালের বিভিন্ন স্থানে কৃত্রিম রিং বাঁধ দিয়ে পানি আটকে জাল বসিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এ খাল দিয়ে লঞ্চ চলাচল করত। কিন্তু দখল, ভরাট, অবৈধ বাঁধ ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বর্তমানে নৌকাও চলাচল করতে পারে না। দীর্ঘদিন ধরে খালটির এমন অবস্থা চলে আসছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা খাল দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আকতার ও পেকুয়া থানা পুলিশ, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুল ইসলাম বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সরকারি ট্যারিফের শর্ত গোপন করে ফি আদায়ের অভিযোগ, মহেশখালী জেটিঘাটে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬