বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

রাজন্য রুহানি, জামালপুরঃ
বাবা-মা নেই, আপন বলতে স্ত্রী-সন্তান। সেই পরিবার নিয়েই এখন নিজের বসতভিটা ছেড়ে থাকতে হচ্ছে একরামুল হক খোকনকে। পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ও বাড়ি দখল, হামলা, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তাঁর আপন চাচা খায়রুল আলম বাবলুর বিরুদ্ধে। প্রায় ২০০ শতাংশ জমি ও বসতবাড়ি হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া খোকন এখন প্রতিকার ও নিরাপত্তার আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গোপীনাথপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা তুলে ধরেন একরামুল হক খোকন। এ সময় তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনও বক্তব্য দেন।
লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে খোকন জানান, তাঁর বাবা এনামুল হক দুলাল মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তির ওয়ারিশ হন তিনি। বাবা-মা কেউ জীবিত না থাকায় একাকিত্ব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁর চাচা খায়রুল আলম বাবলু সম্পত্তি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ তাঁর। ইতোমধ্যে বাড়িঘরসহ প্রায় ২০০ শতাংশ জমি বেদখল হয়েছে। এসব সম্পত্তির আনুমানিক বাজারমূল্য চার থেকে পাঁচ কোটি টাকা বলে দাবি করেন তিনি।
খোকনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে একাধিকবার মারধর করা হয়েছে। তাঁর বাড়িতে হামলা, ঘরের তালা ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে। জাল দলিল ও অবৈধ নামজারির মাধ্যমে পৈতৃক সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। একপর্যায়ে স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানান খোকন।
তিনি আরও জানান, এসব ঘটনায় জামালপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে আসার পরও হুমকি ও হয়রানি অব্যাহত রয়েছে বলে তাঁর দাবি। সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসন, থানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার গিয়েও কোনো কার্যকর সমাধান পাননি।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে খোকন বলেন, বাবা-মা না থাকার কারণে তিনি অসহায়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাঁর পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাড়িতে থাকতে পারছেন না। প্রশাসন ও গণমাধ্যমের মাধ্যমে তিনি ন্যায়বিচার চান।
খোকনের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, তাঁর স্বামীকে বাড়িতে মারধর করা হয়েছে। বাড়ির পাঁচটি তালা ভেঙে ঘরে প্রবেশ করে মালামাল বের করতে বাধা দেওয়া হয়েছে। এমনকি তাঁদের বসতঘরের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বামী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে তাঁদের। নিজের সংসার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে সুবিচার দাবি করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার চাওয়ায় তাঁদের ওপর একের পর এক নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে।
তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দখল হয়ে যাওয়া জমি ও বাড়ি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, পালিয়ে গেলেন স্ত্রী

বাড়ি-জমি দখল, স্ত্রী-সন্তান নিয়ে ঘরছাড়া ভুক্তভোগী

আপডেট সময় : ০৪:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬