পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাছেন আলী মুন্সি।
মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন মজিদ মুন্না, মোস্তফা, শফিকুল, মাহমুদ চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, মুকুল মিয়া, জাকির মণ্ডল, মাসুদ মিয়া, সাজু মিয়া, হাসানুর, রমজান, বুলু ও শামীম মিয়া।
বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জাকির হোসেন লিটনকে দলীয় সমর্থন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক এবং পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের হস্তক্ষেপ কামনা করেন।
তারা প্রয়োজনে তৃণমূল নেতাকর্মীদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়ে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান।




















