সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

স্পেশাল করেসপন্ডেন্ট:শফিকুল ইসলাম শফিক:
সীমান্তে নজরদারি আরও জোরদার করতে মহিষখলা স্মৃতিসৌধ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৩১ বিজিবি। এরই অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, টহল বৃদ্ধি, সার্চলাইট ব্যবহার এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
৩১ বিজিবি জানায়, সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
স্থানীয়রা বলেন, স্মৃতিসৌধ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করায় আমরা অনেক খুশি। আগে রাতে এই এলাকায় সন্দেহজনক লোকজনের চলাচল দেখা যেত, এখন ক্যামেরা থাকায় সবাই সতর্ক থাকবে।
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এই ক্যামেরাগুলো যেন সব সময় সচল থাকে এবং পুরো সীমান্ত এলাকায় আরও ক্যামেরা বসানো হয়।
আরেকজন বলেন, বিজিবি আমাদের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করছে। আমরাও বিজিবিকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো। সীমান্ত নিরাপদ থাকলে আমরাও নিরাপদ থাকবো।
স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। এতে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছে বিজিবি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে শীতার্তদের পাশে আশা,  ৪০০ কম্বল হস্তান্তর

ফেনীতে শীতার্তদের পাশে আশা, ৪০০ কম্বল হস্তান্তর

সীমান্ত নজরদারি জোরদারে মহিষখলা স্মৃতিসৌধে সিসি ক্যামেরা স্থাপন করল ৩১ বিজিবি

আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬