নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান

সরকার শাহাদত হোসেনঃ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে বিচারহীনতার অপসংস্কৃতি ভেঙে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, পরিবেশ সম্পাদক বিথী বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত প্রমুখ।
সভায় জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা কর: বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো।’
এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখা সাইবার বুলিং, যৌন হয়রানি ও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে মতবিনিময় সভা, উঠান বৈঠক, প্রশিক্ষণ, রোকেয়া রান এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনসহ নানা আয়োজন।
বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, দ্রুত বিচার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান

আপডেট সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬