প্রশাসনের নাকের ডগায় দুই বছর ধরে চলছে অনুমোদনহীন সিসা কারখানা!

বাকের আহমেদ খান, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
‎
‎ ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দুই বছরেরও বেশি সময় ধরে চলছে সিসা উৎপাদনের কারখানা। নেই দৃশ্যমান কোনো সাইনবোর্ড কিংবা প্রতিষ্ঠানের পরিচয়। অথচ আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই চলছে কারখানাটির কার্যক্রম। একবার প্রশাসনের অভিযানে ছয়জনকে আটক করা হলেও কিছুদিন পর আবারও শুরু হয় উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ কারবার।
‎
‎দুই মাসের অনুসন্ধানে উঠে এসেছে কারখানাটির অনুমোদনহীন কার্যক্রম, পরিবেশদূষণের অভিযোগ, প্রশাসনের পূর্ববর্তী অভিযান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য। পরিবেশ অধিদপ্তর বলছে, কারখানাটির অনুমোদনের আবেদন বাতিল করা হয়েছে। এরপরও কীভাবে চলছে উৎপাদন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
‎
‎আশুগঞ্জের কারখানাটি বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এখানে কী উৎপাদন হচ্ছে। নেই কোনো নামফলক, ব্যানার কিংবা প্রতিষ্ঠানের পরিচয়। তবে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, চলছে সিসা উৎপাদনের কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, চীনা নাগরিকদের পরিচালনায় দুই বছরেরও বেশি সময় ধরে এখানে উৎপাদন চলছে। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদনের কোনো দৃশ্যমান তথ্যও নেই।
‎
‎কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলাশয়, বায়ুমণ্ডল ও জীববৈচিত্র্য। পাশাপাশি শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন আশপাশের বাসিন্দারা।
‎
‎স্থানীয়রা জানান, একাধিকবার কারখানার জমির মালিক বুলবুল সিকদার ও কোম্পানির দোভাষী আনোয়ারকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বারবার আশ্বাস দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
‎
‎এদিকে কারখানাটির বিরুদ্ধে প্রশাসনের অভিযানও হয়েছিল। ২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া  হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন চীনা নাগরিক ছিলেন। পরে এডিএম কোর্টে আপিল করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এর সম্মুখে আশুগঞ্জে আর ফ্যাক্টরি চালাবে না এই শর্তে ৬ দিনের মাথায় জনপ্রতি ৫০০০/ টাকা জরিমানা দিয়ে জামিনে বের হয়। তবে অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয় কারখানার উৎপাদন কার্যক্রম।
‎
‎
‎এ বিষয়ে ১৪ অক্টোবর ২০২৬ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদকে অবগত করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। কিছুদিন সময় চেয়ে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবর্তন হয়েছে। নতুন ইউএনও যোগদান করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। পরবর্তীতে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
‎
‎এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ড্রায়ার মালিকদের পরিবেশ দূষণের নামে হয়রানি করা হয়। অথচ এই সিসা কারখানা পরিবেশ দূষণ করে আসছে, সেটি দেখার কেউ নেই। যে মালিক কারখানার জায়গা ভাড়া দিয়েছেন, তাকেও আগে আইনের আওতায় আনা উচিত।
‎
‎কারখানাটির জন্য জমি ভাড়া দিয়েছেন বুলবুল সিকদার। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। তার দাবি, সারা দেশে ৫০ উর্ধ সিসা কারখানা রয়েছে, যার মধ্যে মাত্র একটির ছাড়পত্র আছে। অন্য কারখানাগুলো চলতে পারলে তার জায়গায় থাকা কারখানাটি চলবে না কেন?
‎
‎চাইনিজ কোম্পানির পার্সেজ ম্যানেজার ও দুভাষী আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পরিবেশ ছাড়পত্রের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমাদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন আছে। তবে সরকারের (বিডা’র) অনুমতি আছে বলে দাবী করেন তিনি।
‎
‎অপরদিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। নতুন যোগদান করেছেন। তবে জনস্বাস্থ্য ক্ষতি করে এ ধরনের কোন ফ্যাক্টরি রাখার আমি পক্ষপাতী না। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।
‎
‎
‎কারখানাটির পরিবেশগত অনুমোদনের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনের জন্য আবেদন করলেও তাদের আবেদন বাতিল করা হয়েছে। কমলা শ্রেণিভুক্ত হওয়ায় এ ধরনের কারখানার অনুমোদন দেওয়া সম্ভব নয়।
‎
‎তিনি বলেন, কারখানাটি অনেক দিন ধরে অনুমোদনের জন্য আবেদন করছে। কিন্তু তাদের আবেদন বাতিল করা হচ্ছে। কমলা ক্যাটাগরির হওয়ায় এ ধরনের কারখানার অনুমোদন দেওয়া সম্ভব নয়।
‎
‎অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, কারখানাটির অনুমোদনের আবেদন বাতিল হয়েছে। এরপরও সেখানে উৎপাদন কার্যক্রম চালু থাকার বিষয়টি নতুন করে প্রশাসনিক নজরদারি ও আইনগত পদক্ষেপের প্রয়োজনীয়তা সামনে এনেছে।
‎
‎একদিকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই, অন্যদিকে প্রশাসনের অভিযান ও আশ্বাসের পরও বন্ধ হয়নি কারখানার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, কারখানার দূষণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশ। আবার জমির মালিকের বক্তব্যেও উঠে এসেছে দেশের অন্যান্য সিসা কারখানার উদাহরণ টেনে কার্যক্রম চালিয়ে যাওয়ার যুক্তি।
‎
‎তবে প্রশ্ন থেকেই যায়, দেশের অন্য কোথাও অনিয়ম থাকলে তার অজুহাতে কি এখানেও আইন অমান্য করে কারখানা পরিচালনার সুযোগ রয়েছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া উৎপাদন চললেও কেন নিশ্চিত হচ্ছে না কার্যকর প্রশাসনিক পদক্ষেপ? কোন শক্তির বলে দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এই সিসা কারখানা?
‎
‎দুই মাসের অনুসন্ধানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের পর এসব প্রশ্নের জবাব এবং কারখানাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছেন আশুগঞ্জের স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পাঠদান নয়, আদালতপাড়াতেই বেশি দেখা মেলে প্রধান শিক্ষিকার

পাঠদান নয়, আদালতপাড়াতেই বেশি দেখা মেলে প্রধান শিক্ষিকার

প্রশাসনের নাকের ডগায় দুই বছর ধরে চলছে অনুমোদনহীন সিসা কারখানা!

আপডেট সময় : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬