পাঠদান নয়, আদালতপাড়াতেই বেশি দেখা মেলে প্রধান শিক্ষিকার

ইলিয়াছ সানি, বান্দরবান:

একদিকে একের পর এক মামলা পরিচালনা, অন্যদিকে নিজের বিরুদ্ধেও একাধিক মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা। এর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ, টানা আট দিন অননুমোদিত অনুপস্থিতির ঘটনায় শিক্ষা বিভাগের কারণ দর্শানোর নোটিশ এবং অসুস্থতার প্রমাণ হিসেবে জমা দেওয়া চিকিৎসার ছাড়পত্রেও জাল। সব মিলিয়ে নানা অভিযোগের মুখে বান্দরবানের লামা উপজেলার বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেনুর বেগম। এছাড়াও জাল অসুস্থতার প্রমাণপত্রের বিষয়টি সামনে আসার পরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে দায়সারা বক্তব্য দিয়ে দায়িত্ব এড়িয়ে যান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সংশ্লিষ্ট শিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা নেওয়া অভিযোগও উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে।

জানা যায়, বিভিন্ন ঘটনায় তিনি প্রায় ১৬ থেকে ১৮টি মামলার বাদী। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। এর একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেছে পুলিশ। আবার, তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন এবং পরোয়ানা প্রত্যাহারের আদেশ থানায় জমা দিয়েছেন। একাধিক মামলা পরিচালনার কারণে বিভিন্ন সময়ে তিনি বিদ্যালয়ের চেয়েও আদালত পাড়ায় যাতায়াত বেশী।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকছেন না শাহেনুর বেগম। স্থানীয়দের দাবি, মাসে ৩০ দিনের মধ্যে প্রায় ২০ দিন তাঁকে বিদ্যালয়ে পাওয়া যায় না। কর্মদিবসে প্রায়ই আদালতে হাজিরা, ব্যক্তিগত কাজ কিংবা অন্যান্য কারণে তিনি বিদ্যালয়ের বাইরে অবস্থান করেন বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা। তাদের প্রশ্ন, একজন প্রধান শিক্ষক দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কীভাবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে? শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার ওপর এর কী প্রভাব পড়ছে, সেটিও এখন আলোচনায় এসেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেনুর বেগম। অনুপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষিকা নভেম্বরে ৫ তারিখে ৩৮.০১.০৩৫১.০০০.২৭.০৪১.২৪-৩৭৫ নাম্বার স্মারকে কারণ দর্শানোর নোটিশ দেন লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) দেবাশিস বিশ্বাস।

নোটিশে বলা হয়, গত ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ এনে জবাব চাওয়া হয়। এতে আরও বলা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা, বান্দরবান কর্তৃক সি.আর. মামলা নম্বর ১৫৮/২০২৫-এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রসেস নম্বর ২১৮/২০২৬ মূলে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারার অধীনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। নোটিশে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্বানুমতি ছাড়াই বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন ওই প্রধান শিক্ষিকা। তাঁর এমন অননুমোদিত অনুপস্থিতিকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার ওপর বিরূপ প্রভাব পড়ার বিষয়টিও তুলে ধরা হয়। এ ঘটনায় সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর ৩(২) বিধির আলোকে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা অফিসের কারণ দর্শানোর নোটিশের জবাবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে অনুপস্থিত দিনগুলো ছুটি হিসেবে মঞ্জুরের আবেদন করেছেন প্রধান শিক্ষিকা শাহেনুর বেগম। ৫ নভেম্বর তারিখে জারি করা নোটিশের পর তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করেন।

লিখিত জবাবে শাহেনুর বেগম উল্লেখ করেন, গত ১৬ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ ছিল। দীর্ঘ ছুটির পর ২৭ অক্টোবর বিদ্যালয় খোলার দিন শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর দাবি, এটি ইচ্ছাকৃত অনুপস্থিতি নয়। এ কারণে অনুপস্থিতির দিনগুলো চিকিৎসাসংক্রান্ত প্রমাণসহ ছুটি হিসেবে মঞ্জুর করার আবেদন জানান তিনি। একই জবাবে আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন শাহেনুর বেগম। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মামলায় তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। পাশাপাশি তাঁকে বিদ্যালয়ে পুনরায় যোগদানের অনুমতি দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার ব্যাখ্যার সঙ্গে চিকিৎসার একটি ছাড়পত্র জমা দেন প্রধান শিক্ষক শাহেনুর বেগম। তাঁর দাখিল করা ছাড়পত্রে উল্লেখ করা হয়, তিনি ২৪ অক্টোবর ২০২৬ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলেন।

তবে সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, ছাড়পত্রটির সত্যতা যাচাই করলে কক্সবাজাওে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শান্তনু ঘোষ এবং সিনিয়র স্টাফ নার্স বিপাশা আক্তার ছাড়পত্রটির উপর লিখিতভাবে জানান, শাহেনুর বেগমের দাখিল করা ওই ছাড়পত্রটি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে সরবরাহ করা হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেনুর বেগমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) দেবাশিস বিশ্বাস বলেন, কারো কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়ার হয় না। তবে জাল ছাড়পত্রের সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো স্পষ্ট বক্তব্য না দিয়ে দায়সারাভাবে বিষয়টি এড়িয়ে যান।

এই বিষয়ে জানতে বান্দরবান জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

ট্যাগ
জনপ্রিয়
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬