শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
শীতের কষ্ট লাঘবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’।
প্রতি বছরের ন্যায় এ বছরও নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে আশা। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) আশা ফেনী জেলার পক্ষ থেকে ৪০০ পিস শীতবস্ত্র (কম্বল) ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুইচিং মং মারমার নিকট হস্তান্তর করা হয়।
এ সময় আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা-কুমিল্লা ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার কামাল মিয়া চৌধুরী, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ, ফেনী সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: মনির হোসেন, হাজীর বাজার অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো: ইউছুপ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো: মহিন উদ্দিন, এমএসএমই ব্রাঞ্চের ম্যানেজার মো: নুরুল ইসলাম, জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার তাপস তালুকদার, মহিপাল ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো: সাইফুদ্দীন ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার খোকন চন্দ্র দে সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




















