কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিরাপত্তা জোরদারে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন

মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ও পরিষদ চত্বরের নিরাপত্তা জোরদারে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের উদ্যোগে উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরে ১৫টি এবং উপজেলা পরিষদ চত্বরে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা তৈরি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
ইউএনও সাথী দাসের উদ্যোগে স্থাপন করা এসব সিসি ক্যামেরার মাধ্যমে উপজেলা কোর্ট বিল্ডিং চত্বর ও উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে। এতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং ঘটনার পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ‘উপজেলা পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি স্থাপনার সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ উদ্যোগের প্রশংসা করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন বলেন, ‘উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ও পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নিরাপত্তা নিশ্চিতকরণ ও জবাবদিহি বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসের প্রতিটি কক্ষকেও সিসি ক্যামেরার আওতায় আনা জরুরি। এতে ভূমিসেবা কার্যক্রমে নিরাপত্তা, জবাবদিহি ও স্বচ্ছতা আরও জোরদার হতে পারে। জনসেবামূলক এসব দপ্তরে কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানাই।’
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমুখী ও নিরাপত্তামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপজেলার সরকারি সেবার পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিরাপত্তা জোরদারে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন

আপডেট সময় : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬