ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পক্ষ থেকে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।
সমিতির সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, একই বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল বারী বলেন, ‘আমরা ইবির বুকে এক অখণ্ড নাটোর। তোমরা সর্বপ্রথম ক্যাম্পাসে পড়াশোনাটা ঠিক রাখবা। তোমাদের মূল উদ্দেশ্য পড়াশোনা করা। এই লক্ষ্য ঠিক রেখে নিজেদের ছাত্রজীবন সুন্দর করবে। ছাত্রজীবন শেষ করে মা-বাবার মুখ উজ্জ্বল করবে, নাটোরের মুখ উজ্জ্বল করবে।’
সভাপতির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, ‘আল্লাহ তাআলা প্রথম ওহি বা বার্তা হিসেবে পড়ার নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় জীবনের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ শিক্ষা অর্জন করে পিতামাতার মুখ উজ্জ্বল করা এবং পড়াশোনাকে সর্বপ্রধান কাজ হিসেবে গ্রহণ করা।’
তিনি আরও বলেন, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বর্তমান কমিটি বিভিন্ন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। স্মরণিকা প্রকাশ, নবীনবরণ, কাঠের ব্রিজের স্মৃতিচারণ, প্লেসমেন্ট ও সামাজিক সংবর্ধনার মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সময় নষ্ট না করে তা উৎপাদনশীল কাজে ব্যয় করতে হবে। অযথা আড্ডায় সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে, যাতে পিতামাতার প্রত্যাশা পূরণ করা যায়। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
২৭ বছরেই ইতিহাস, রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে সিনেটর হলেন মুসলিম তরুণী নাবিলা

আপডেট সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬