হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি দিনাজপুর:
‘বিজ্ঞান কেবল কিছু সূত্র বা সমীকরণের মাঝে সীমাবদ্ধ নয়, এটি অজানাকে জানার এক অন্তহীন অভিযান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭।
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয় পতাকা ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ডের লিখিত পরীক্ষা।
অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাবিপ্রবির কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন অলিম্পিয়াডের সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি।
বক্তারা বলেন, রসায়নের মতো মৌলিক ও বিস্ময়কর বিজ্ঞানকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন তরুণদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি নতুন জ্ঞান অনুসন্ধানে উৎসাহিত করবে। লিখিত পরীক্ষা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
অলিম্পিয়াডটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায় এবং অলিম্পিয়াডের সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত মাহমুদ সৌরভ ও হৈমন্তী রায় হিমু।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযো,সাংবাদিক সম্মেলনে নিরাপত্তা চাইলেন ঘের মালিক

আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬