জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের গড়তে হবে: জবি ট্রেজারার

জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে আলোচনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; পাশাপাশি দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাঁদের বিভাগ ও শিক্ষকদের ধারণ করেন বলেই তাঁরা অনন্য। জীবনে সফলতা অর্জনের জন্য যেমন পরিশ্রম করতে হয়, তেমনি পরকালীন সফলতার জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে। পরকালের জন্য ভালো কাজ করলে ইহকালেও সফলতা ও সম্মান অর্জন করা সম্ভব। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করা।
প্রযুক্তির অগ্রগতি প্রসঙ্গে ট্রেজারার বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসসহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটছে। তবে এসব প্রযুক্তির উদ্ভাবক মানুষই। তাই মানুষের জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতার গুরুত্ব অপরিসীম। নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার্থীদের আত্মপ্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কৃষকের দোরগোড়ায় জনতা ব্যাংকের কৃষিঋণ, বল্লমঝাড়ে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬