প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রামপাল-মোংলার রাজপথে জনতার ঢল, দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন হাজারো মানুষ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | আরিফ হাসান গজনবী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা-মোংলা মহাসড়কসহ বিভিন্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই রামপাল ও মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় হাত নেড়ে, ফুল ছিটিয়ে ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান উপস্থিত জনতা। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশাও ছিল অনেক। বিশেষ করে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

উল্লেখ্য, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফরে মোংলায় আসেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রামপাল-মোংলার রাজপথে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগ
জনপ্রিয়
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৪:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬