মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও
তাহিরপুর উপজেলার বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক,জেলার ৪বারের
শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও ১২ ডিসেম্বর তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ মোস্তাক আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোস্তাক আহমেদ বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র।
তিনি আরো বলেন,আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল শহিদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি এ দিবসটি যথাযথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
তিনি আরো বলেন,৭নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিন আমাদের জাতীয় জীবনে ঐক্য,সংহতি,দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ঐতিহাসিক এই দিনে দেশ ও জাতির কল্যাণে সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় গ্রহণ করি। গণতন্ত্র,স্বাধীনতা,সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।























