৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আদালত সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সি (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া এলাকার বাসিন্দা জুরাল মিস্ত্রির সন্তান। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসার শিক্ষক।

মামলার অভিযোগ ও নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক সাইদুর মুন্সি। এ ঘটনায় শিশুটির বাবা মো. আবদুল খালেক বাদী হয়ে ৩ মে দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয় মামলাটি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক বলেন, এ মামলায় মোট আটজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাইদুর রহমানকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। পাশাপাশি জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ

আপডেট সময় : ০২:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬