সুন্দরগঞ্জ ছাত্রদলের নতুন নেতৃত্বে আগ্রহী আরমান মিয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে আগ্রহী মো. আরমান মিয়া। আসন্ন কমিটিতে সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ. সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনেও সামনের সারিতে ভূমিকা রাখেন বলে জানান আরমান মিয়া। এ ছাড়া করোনাকালে স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তার।
তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যাশা, আরমান মিয়া দায়িত্ব পেলে ছাত্রদলের কার্যক্রম আরও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং তৃণমূলের যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নে তিনি ভূমিকা রাখবেন বলে আশা তাদের।
আরমান মিয়া বলেন, সভাপতি পদে দায়িত্ব পেলে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন। পাশাপাশি দলের দুঃসময়ে হামলা-মামলার শিকার এবং রাজপথে সক্রিয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন। ‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’ মূলনীতি ধারণ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আদর্শ ছাত্রসংগঠন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন সভাপতি পদপ্রত্যাশী মো. আরমান মিয়া।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬