দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১১ ওভার। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি হয় তৃতীয় ওয়ানডেকে ঘিরে। সেই ম্যাচে দারুণ পারফরম্যান্সে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

১৮৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান। দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। সাইফ হাসান ৫৩ বলে ৬১ রান করেন। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে খেলেন ৬০ রানের ইনিংস।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩ রান করে আউট হন। তবে এতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। আফিফ হোসেন ও রিশাদ হোসেন দলকে লক্ষ্যে পৌঁছে দেন। আফিফ ৬ ও রিশাদ ৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। স্পিনার আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।

রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স ০, মিহলাই ৪ ও ডিয়ান ফরেস্টার ৬ রান করে সাজঘরে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। অ্যাকেরম্যান অর্ধশতক পূরণের পর ৫৪ রানে আউট হন। শেষ দিকে ইমরান মানাক করেন ৪৩ রান। এ ছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ ও ওকুহলে চেলে ৪ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪৫ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। আলিস আল ইসলাম ৩৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট পান।

শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

সিটি পোস্ট/

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

আপডেট সময় : ০৭:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬