বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে কি না স্পষ্ট করতে হবে

বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে কি না সেটি স্পষ্ট করতে বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ৪ নেতার ছবিযুক্ত ম্যুরাল সরিয়ে নেওয়ার ঘটনায় তিনি বিএনপির কাছে ব্যাখ্যা দাবি করেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড প্রোফাইলে এ সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘বিএনপি সরকারকে স্পষ্ট করে বলতে হবে, তারা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে কি না। তাদের স্পষ্ট করে বলতে হবে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মান এবং লালন করে কি না।’

এর আগে হবিগঞ্জের মাধবপুর থেকে মুক্তিযুদ্ধের ওই ম্যুরাল সরিয়ে নেওয়া হয়। ওই ম্যুরালে ছিল জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি। তবে কখন, কার সিদ্ধান্তে এবং কেন সেটি সরানো হয়েছে এর কোনো সদুত্তর নেই উপজেলা প্রশাসনের।

এ বিষয়ে মাধবপুরের সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেছেন, ‘হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সময় ম্যুরালটি সরানো হয়েছিল।’

উপজেলার বর্তমান ইউএনও মো. মেহেদী হাসান বলেছেন, ‘মাধবপুর উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ওই ম্যুরাল অপসারণ করা হয়নি। নতুন ম্যুরাল তৈরির ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।’

জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬