নীল আকাশ ও সাদা কাশফুলে শরতের সাজ

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

নীল আকাশ ও সাদা মেঘের নিচে দিগন্তজুড়ে ফুটে থাকা কাশফুল শরতের নির্মল সৌন্দর্যের প্রতীক। ছবি: সিটি পোস্ট/সংগৃহীত

সিটি পোস্টের নিয়মিত পাঠক ও সহযাত্রীদের সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে থাকে। চোখ পড়ল ফটোকার্ডে, অবগত হলাম শরৎ হাজির হয়েছে শ্বেত-শুভ্রতার আবেশ নিয়ে।

কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে প্রকৃতির স্বাদ নিতে চাইলেও শেষমেশ সবসময় তা হয়ে ওঠে না। সময় যেন যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যায়। গত পরশু কারখানা পরিদর্শনে সকাল সকাল ছুটেছি গাজীপুরে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকেই অদূরে দেখা মিলল কাশফুলের। এরপর পুরো যাত্রাপথে বিভিন্ন জায়গায় কাশফুলের শুভ্র রূপ মনকে প্রশান্তি দিয়েছে।

বাংলার ঋতুচক্রে শরৎ এক অনন্য মনোমুগ্ধকর ঋতু। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে শরৎ ঋতু। বর্ষাকাল শেষে প্রকৃতির এক অপরূপ রূপ নিয়ে হাজির হয় শরৎ। স্বচ্ছ নীল আকাশ, দিগন্তজুড়ে সাদা কাশফুল প্রকৃতি যেন সেজে ওঠে নতুন সাজে। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ শরতের অন্যতম পরিচিত দৃশ্য। শরতের নির্মল রাতে পরিষ্কার আকাশে চাঁদ ও তারার সৌন্দর্যও আরও স্পষ্ট হয়ে ওঠে। দুর্গাপূজার ঢাকের আওয়াজ, সিঁদুর খেলার রঙিন আবেশ ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জনপদ।

শরৎকাল বাংলার কৃষকের জীবনেও আনন্দের বার্তা নিয়ে আসে। সোনালি ধান পাকার সময় এগিয়ে আসে। খেতের পরতে পরতে ধানের শীষ বাতাসে দুলে ওঠে যেন কৃষকের হাসি মাঠের বুকজুড়ে ছড়িয়ে পড়ে।

সাদা কাশফুল শরতের বিশেষ সৌন্দর্যের প্রতীক। সাদা রং সাধারণত শান্তি, পবিত্রতা, সত্য ও বিশুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে সাদা রং নতুন শুরুরও বার্তা বহন করে।

এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি (AMI) লিমিটেডের নতুন উদ্যোগ সিটি পোস্ট নিউজ পোর্টাল। গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সিটি পোস্ট।

সিটি পোস্টের পাঠক, সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই শরতের শুভ্র শুভেচ্ছা। সুস্থ, সুন্দর ও মঙ্গলময় হোক সকলের জীবন।

লেখকঃ প্রকাশক, সিটি পোস্ট

জনপ্রিয়
দেশের আইনে বিশ্বাস করি না, এ ব্যাপারে আমি নাস্তিক : সালমান

দেশের আইনে বিশ্বাস করি না, এ ব্যাপারে আমি নাস্তিক : সালমান

নীল আকাশ ও সাদা কাশফুলে শরতের সাজ

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

আপডেট সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬