উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হচ্ছে-প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, কিছু মেগা প্রকল্পে দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকাশিত দুর্নীতির শ্বেতপত্রের বিষয়েও বর্তমান সরকার নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬