বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নতুন ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, ভাস্কুলার সার্জারি সেবা সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শজিমেকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যমান সুবিধাসহ মোট ৫০টি শয্যা নিয়ে ডায়ালাইসিস কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়াসহ আশপাশের এলাকার কিডনি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া প্রয়োজনীয় জনবল, আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। পাশাপাশি ভাস্কুলার সার্জারি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্যাথলজি বিভাগের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার উন্নয়নে প্রায় এক কোটি টাকা মূল্যের আধুনিক মাল্টি-হেড টিচিং মাইক্রোস্কোপ দেওয়ার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদের দায়িত্বশীলতা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি রোগীদের প্রতি আরও যত্নবান ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও বক্তব্য দেন তিনি। বগুড়াসহ যেসব হাসপাতালে এখনো প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে ওঠেনি, সেগুলোকে পরিকল্পনার আওতায় আনার কথা জানান।

বিজ্ঞাপন

শজিমেককে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান। তাঁদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রধান বক্তা শজিমেকের সাবেক অধ্যক্ষ, প্রকল্প পরিচালক ও বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ইতিহাস, অর্জন ও চিকিৎসা শিক্ষার অগ্রগতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, সময়ের চাহিদা বিবেচনায় শজিমেককে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি ও শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. এ এন এম মনোয়ারুল কাদিরও একই দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, উত্তরাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে শজিমেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে এ অঞ্চলের চিকিৎসা শিক্ষা ও গবেষণার বিকাশে নতুন সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শজিমেকের সাবেক পরিচালক ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও চিকিৎসকরা।

আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবায় অবদান রাখার জন্য শজিমেকের সাবেক শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগ
জনপ্রিয়
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে মিলল ব্লেড: ষড়যন্ত্র নাকি অবহেলা, তদন্তে প্রশাসন

আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬